ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা বিশ্বের মতো নারায়ণগঞ্জেও শুরু হয়েছে তুমুল ফুটবল উন্মাদনা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে তীব্র গরম উপেক্ষা করে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে প্রবীণ সমর্থকরা। আকাশি-সাদা পতাকা, জার্সি, ব্যানার ও রঙিন ধোঁয়ার আবহে পুরো শহরের সড়কগুলো উৎসবের নগরীতে পরিণত হয়। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় শহরের দেওভোগ এলাকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিটি পার্ক (চারুকলা) থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে পুনরায় দেওভোগে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অধিকাংশই আর্জেন্টিনার জার্সি পরে এবং মুখে-হাতে জাতীয় পতাকার রঙে সেজে অংশ নেন। কেউ বহন করেন বিশাল আর্জেন্টাইন পতাকা, কেউ আবার প্রিয় তারকা লিওনেল মেসিসহ দলের খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার। পুরো শোভাযাত্রাজুড়ে ভুভুজেলা বাঁশির শব্দ, স্লোগান, নাচ-গান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিশেষ করে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক ছোট সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরে নাচতে এবং উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। একই সঙ্গে আকাশি রঙের স্মোক বোম্ব ছুঁড়ে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলেন সমর্থকরা। শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক পারভেজ মল্লিক বলেন, বিশ্বকাপ আমাদের জন্য আনন্দের উপলক্ষ। কেউ আর্জেন্টিনার সমর্থক, কেউ ব্রাজিলের, আবার কেউ অন্য দলের। কিন্তু দিনশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। তাই খেলা নিয়ে কোনো ধরনের বিরোধ, মারামারি বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এক মাসের খেলা উপলক্ষে আমরা যেন বারো মাসের সম্প্রীতি নষ্ট না করি। ফুটবল মানুষকে আনন্দ দেয়, একত্রিত করে। সবাই মিলেমিশে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করাই সবচেয়ে বড় বিষয়। সমর্থক তাপস সাহা বলেন, আর্জেন্টিনা সব সময়ই সেরাদের সেরা। মেসির নেতৃত্বে তারা বিশ্বকাপ জিতেছে। এবারও দলটি দারুণ খেলবে এবং ট্রফি নিজেদের কাছেই রাখবে বলে আমাদের শতভাগ বিশ্বাস। আয়োজনে ছিলেন স্বপন দাস, তাপস দাস, খেলোয়াড় পিলু, প্রণব কৃষ্ণ রায়, মোক্তার হোসেন, মেহেদী হাসান সজীব ও লোকনাথ বাবু।
আমিনুল হক-মেধা-সম্ভাবনাকে বিকশিত করতে খেলাধুলার বিকল্প নেই পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী: জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। (৫ জুন) শুক্রবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার জলুর দিঘীরপাড় এলাকায় মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনে নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে খেলাধুলার নেই কোন বিকল্প। খেলাধুলা...
ডেস্ক রিপোর্ট: মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবো: এমপি আজাদ বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব - ১৭) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমী এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ফতেহ মোঃ রেজা রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম আজাদ ও প্রধা...
সিয়াম হোসেন: বাংলাদেশে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে মিক্সড মার্শাল আর্টস (এমএমএ)। নতুন প্রজন্মের অনেক তরুণ এখন এই কমব্যাট স্পোর্টসকে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। তাদের মধ্যেই একজন সম্ভাবনাময় ফাইটার হলেন নারায়ণগঞ্জ জেলার তরুণ এমএমএ যোদ্ধা নাফিজ আহমেদ। ছোটবেলা থেকেই কমব্যাট স্পোর্টসের প্রতি ছিল নাফিজের গভীর আগ্রহ। তার মার্শাল আর্ট যাত্রার শুরু হয় স্কুল মাঠে কুংফু অনুশীলনের মাধ্যমে। পরবর্তীতে মুয়ে থাইয়ের প্রতি আকর্ষণ তৈরি হয় এবং ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করতে থাকেন একজন পেশ...
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১১ মে বিকাল ৩টায় ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির। প্রধান অতিথির বক্তব্যে...
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন পটিয়া উপজেলা বালিকা ফুটবল দল'কে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছে পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়। উক্ত টুর্নামেন্টে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের ৬জন শিক্ষার্থী অংশ গ্রহণ ও অন্যান্য ইভেন্টে ২২ জন শিক্ষার্থী এবং বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে ১০ মে রবিবার দুপুরে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্ম...