চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসারে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে "মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা"। জেলার ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বুধবার (৩ জুন) বিকেল ৪টায় সারওয়ার জাহান লিটনের একক উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করে । আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির উদ্দেশ্যে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন, চাঁপাই চিত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামাল উদ্দিন, সিটি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান, সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু প্রমুখ। প্রধান অতিথি গৌতম কুমার বিশ্বাস বলেন, মাদকবিরোধী কর্মকাণ্ডে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে। এদিকে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী সারওয়ার জাহান লিটন। সম্প্রতি ৯৬ ব্যাচের ৩০ বছরপূর্তি অনুষ্ঠানে গান পরিবেশন করতে এসে তিনি উপস্থিত সবাইকে এই মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান। সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সরওয়ার জাহান লিটনের গান উপভোগ করতে এবং প্রিয় হরিমোহন স্কুল মাঠে একটি প্রাণবন্ত সন্ধ্যা কাটাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। মাদকমুক্ত, সচেতন ও সংস্কৃতিমনস্ক সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। “আমি আসছি, আপনি আসবেন তো?”—এই আহ্বান এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ইন্টার্নশিপ ও প্রজেক্টের জন্য বরাদ্দ ভাতা অপ্রতুল হওয়ায় শিক্ষার্থীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত তিন হাজার টাকা দিয়ে ইন্টার্নশিপ ও প্রজেক্ট সংক্রান্ত খরচ সামলানো সম্ভব নয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।বুটেক্সের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/ থিসিস এর কাজ সম্পন্ন করতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট, প্রজেক্ট/থিসিসবাবদ শিক্ষার্থীপ্র...
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি “ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন” নামের একটি সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়,ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ও শ্যামলী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি প্রকৌশল কলেজগুলোকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি) কাঠামোর আওতায় আনার দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়,এটি নিটার শিক্ষার্থীদের কোনো আনুষ্ঠানিক বিবৃতি নয়। শি...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৬ জন মেধাবী শিক্ষার্থী অর্জন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫। এটি জাতিসংঘ একাডেমিক প্রভাব (ইউএনএআই) ও মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) যৌথভাবে পরিচালিত একটি নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি। তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সক্রিয় ভূমিকা রাখাই এ ফেলোশিপের মূল উদ্দেশ্য। এ বছর বিশ্বের ৭ হাজার ৫০০-এরও বেশি বিশ্ববি...
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, চমৎকার একটি খেলা উপহার দেওয়ার জন্য চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে অ...
বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মত ডিপ্লেমা ইঞ্জিনিয়ারদের জন্য ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজন করল "২য় গ্র্যাজুয়েশন সেরিমনি” অনুষ্ঠান। আজ ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীতে ধানমন্ডির সোবহানবাগে ড্যাফোডিল প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত এবং শক্তিশালীকরণ (অ্যাসেট) প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মীর জাহিদ হাসান। সম্মানিত অতিথি হিসেবে...