উখিয়া-টেকনাফে ক্রমবর্ধমান অপহরণে উদ্বেগ: সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা।

মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

 

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সাম্প্রতিক সময়ে অপহরণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে জনমনে ক্ষোভ ও অসন্তোষ আরও বৃদ্ধি পেতে পারে।

 

এ বিষয়ে এক বিবৃতিতে মাওলানা এইচ. এম. লুৎফুর রহমান, সিনিয়র শিক্ষক, রুস্তম আলী চৌধুরী দাখিল মাদ্রাসা এবং শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন, সদস্য কক্সবাজার।

 

উখিয়া-টেকনাফসহ কক্সবাজার অঞ্চলে অপহরণ, সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, সাধারণ মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

 

উখিয়া-টেকনাফ ক্রমবর্ধমান অপহরণ ও অপরাধমূলক কর্মকাণ্ড মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। এ অবস্থা থেকে উত্তরণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের প্রতি অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

বিবৃতিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ' এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, উখিয়া-টেকনাফসহ কক্সবাজার অঞ্চলে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

 

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অপহরণ ও সন্ত্রাসের ঘটনা নিয়ন্ত্রণে এনে উখিয়ার শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত