সোনারগাঁ থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

 

নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে।

 

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন মাছুম আহম্মেদ (৪৫), যিনি সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ও কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হিসেবে পরিচিত, এবং সজল ভূইয়া (৩৮), যিনি নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত