বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেকনাফে খতমে কুরআন, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

বিশেষ প্রতিনিধি: টেকনাফ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের টেকনাফে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর। অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতির শান্তি, সমৃদ্ধি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে খতমে কুরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, দেশের স্বাধীনতা ও উন্নয়নে দলের অবদান এবং গণমানুষের কল্যাণে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।

বক্তারা বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলীয় আদর্শ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আওয়ামী লীগ অতীতের ন্যায় ভবিষ্যতেও কাজ করে যাবে।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা এতিম শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন। এ আয়োজনকে উপস্থিত সবাই একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত