নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের দুই সহযোগী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:


নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ৯টায় আড়াইহাজার থানার পায়রা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার গাউছিয়া পারগাঁও এলাকার খোকনের ছেলে মো. সুমন এবং ভুলতা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে শাওন।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার গ-জোনের ইনচার্জ মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুইজন রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের ঘনিষ্ঠ সহযোগী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত