শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

 

 

 এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি 

 

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে রাজন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৪ জুন) দিবাগত রাত ৩ ঘটিকায় পৌর শহরের সাতানী শ্রীবরদীর শান্তিবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে ঐ মাদক কারবারিকে গ্রেপ্তর করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। 

 গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলমের দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ হাবিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় তার দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। গ্রেপ্তারকৃত রাজন গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর এলাকার ০৪ নং ব্লকের রেদুমোল্লা রোডের মুজিবুর রহমানের ছেলে। .

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে নিয়মিত মামলায় শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও জুয়ার সাথে কোনো আপোষ না। কাজেই মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত