নেত্রকোনা জেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মহোদয়। রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) জেলা পুলিশের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের অংশগ্রহণে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন রেঞ্জ ডিআইজি। পুলিশ সুপার, নেত্রকোনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমষ্টিগত দাবি-দাওয়া ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। পরে এসব বিষয় বাস্তবায়ন ও সমাধানের লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরপর পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন ডিআইজি। এ সময় তিনি বলেন, মানুষের দৈনন্দিন জীবনে গাছের অবদান অপরিসীম। খাদ্য, বিশুদ্ধ অক্সিজেন, ছায়া ও কাঠসহ নানা প্রয়োজন পূরণে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু মানুষ নয়, অসংখ্য প্রাণীর জীবনও গাছের ওপর নির্ভরশীল। তাই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। তিনি নিজের ছাত্রজীবন থেকেই গাছ লাগানোর অভ্যাসের কথা তুলে ধরে শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও তা সংরক্ষণের অঙ্গীকার করার আহ্বান জানান। পরবর্তীতে রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়, নেত্রকোনায় জেলার মানচিত্রের মনুমেন্টের ফলক উন্মোচন করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে একটি ফুলের চারা রোপণ করেন তিনি। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) সদর দপ্তরে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ব্যাটালিয়ন সদর দপ্তরে এ প্যারেড অনুষ্ঠিত হয়।১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের দিকনির্দেশনায় কিট প্যারেড পরিদর্শন করেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. শাহাদাত হোসেন, পিপিএম।পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের কিট সামগ্রী, পোশাক-পরিচ্ছদ এবং দায়িত্ব পালনের সার্বিক প্রস্...
মাহিদুল ইসলাম ফরহাদ: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: অপরাধমুক্ত ও নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে ৩২টি অত্যাধুনিক AI-সক্ষম CCTV ক্যামেরা। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে সার্বক্ষণিক নজরদারি আরও জোরদার হবে। সোমবার (২৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে AI-সক্ষম CCTV ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করা হয়। নতুন এই প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে অপরাধ শনাক্তকরণ, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ এবং সংঘটিত অপরাধের দ্রুত তদন্তে আইন...
নারায়ণগঞ্জের বন্দর থানায় ব্যবসায়ী জাহিদ আল আমিন ওরফে বুলবুল (৪০) হত্যা মামলার রহস্য উদঘাটনে দ্রুত অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ছয় ঘণ্টার মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র-শস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। নিহত জাহিদ আল আমিন ওরফে বুলবুল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে শেখ সিফাতসহ...
নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শহিদ মিনার ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ‘পুলিশ সুপার কাপ’ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুল প্রাঙ্গণে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। অনুষ্ঠানের শুরুতে ২০২৬ সালের এ...
নিজস্ব প্রতিবেদক | দৈনিক বাংলাদেশ দিগন্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. আলী হোসেন ফকির বলেছেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে সহায়ক। শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধন উপলক্ষে আর্মড পুলিশ ব্য...