সিদ্ধিরগঞ্জে সরকারবিরোধী মিছিলের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইনের তত্ত্বাবধানে এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে এসআই মো. শাহ আলম ও এসআই মো. তারেক সুমনের নেতৃত্বে পুলিশের একটি দল সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার সময় পোস্টারসহ ১২ জনকে আটক করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন প্রাপ্তবয়স্ক এবং কয়েকজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু রয়েছে।

 

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে স্বীকার করেছেন।

 

এ ঘটনায় গ্রেফতারকৃত ১২ জনসহ এজাহারভুক্ত আরও ৪০ জন এবং অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত