নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. আবুল বাসার মজুমদারকে সংগঠনের সাধারণ সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সংগঠনের দপ্তর সচিব মো. রাব্বী মোল্লা স্বাক্ষরিত এক জরুরি বহিষ্কার আদেশে এ তথ্য জানানো হয়।
বহিষ্কার আদেশে বলা হয়, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকা এবং বিভিন্ন সংগঠনবহির্ভূত কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে মো. আবুল বাসার মজুমদার জাতীয় সাংবাদিক সংস্থার কোনো পদ, পদবি বা পরিচয় ব্যবহার করার বৈধতা রাখেন না। এরপরও তিনি সংগঠনের নাম, পদ বা পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে নিজেকে পরিচয় দিলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ ব্যক্তিগত বলে গণ্য হবে এবং সংগঠনের বিধিমালা ও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সঙ্গে সংগঠনের শৃঙ্খলা, স্বার্থ ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সকল পর্যায়ের নেতাকর্মী ও সদস্যদের মো. আবুল বাসার মজুমদারের সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের যোগাযোগ, কার্যক্রম বা লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।