ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা। সাতক্ষীরার কলারোয়ায় সরকারি খাস জমির পজেশন অবৈধভাবে হস্তান্তর ও বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান মফের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ২০২৩ সাল থেকে প্রশাসনের নিষেধাজ্ঞা ও সরকারি বিধিবিধান উপেক্ষা করে তিনি এসব জমির পজেশন হস্তান্তর করে আসছেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বরং অভিযোগ দেওয়ার পর পজেশন বিক্রির কার্যক্রম আরও বেড়েছে বলে দাবি তাদের। সম্প্রতি সরেজমিনে পশ্চিম খোর্দ এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিযোগকারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগকারী পশ্চিম খোর্দ এলাকার বীর মুক্তিযোদ্ধা ইবাদুল্লাহ গাজী বলেন, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই মাহবুবুর রহমান মফের বিরুদ্ধে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল, পজেশন হস্তান্তর এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তার দাবি, ইউনিয়নের হাট-বাজারসহ বিভিন্ন সরকারি সম্পত্তির পজেশন অন্যের কাছে হস্তান্তরের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, কলারোয়া উপজেলার ১০৩ নম্বর খোর্দ মৌজার ৪৬৭ নম্বর দাগে মোট ৬২ শতক জমি রয়েছে। এর মধ্যে ‘ক’ তপশিলভুক্ত ৫ শতক এবং ‘খ’ তপশিলভুক্ত ৫৪ শতক জমি রয়েছে। অভিযোগকারীদের দাবি, ওই দাগে ইউনিয়ন পরিষদের সম্পত্তি মাত্র ৩ শতক হলেও চেয়ারম্যানের উদ্যোগে সেখানে প্রায় ৬০ থেকে ৬৫টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘরের পজেশন ৭ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত নিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে কয়েকটি স্থাপনার নির্মাণকাজও চলছে। স্থানীয় ব্যবসায়ীদের কয়েকজন অভিযোগ করেন, পজেশন বা দোকানঘর বরাদ্দ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ২ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। খোরদো গ্রামের ইমরান হোসেন, পাটুলিয়া গ্রামের গোলাম কিবরিয়া, উলুডাঙ্গা গ্রামের নজরুল গাজী, ওজিয়ার মোল্লা ও সোহগসহ একাধিক ব্যক্তি এমন অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, অনেকের কাছ থেকে টাকা নেওয়ার পরও দোকান বা পজেশন বরাদ্দ দেওয়া হয়নি। নেওয়া এসব অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেন বীর মুক্তিযোদ্ধা ইবাদুল্লাহ গাজী। এদিকে সরকারি সম্পদ বিক্রি, অর্থ...
মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র্যাবের পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার এবং ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলিসহ সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড় (জাকিরের ডেইল পাহাড়)-এর পাদদেশে অভিযান চালায় র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি দল। এ সময় পা...
মাহিদুল ইসলাম ফরহাদ: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি ও অতিরিক্ত সার মজুদের অভিযোগে এক সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় মেসার্স ইসলাম ট্রেডার্স নামের একটি খুচরা ডিলারের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে রাসায়নিক সার বিক্রি এবং অবৈধভাবে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা...
হাফিজুর রহমান কালীগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালীগঞ্জে গভীর রাতে দরজা ভেঙে বাসায় ঢুকে ধারালো অস্ত্রের মুখে শিশু বাচ্চাদের জিম্মি,হত্যার ভয় দেখিয়ে বাসায় পুরুষ শূন্য থাকার সুযোগে নগদ টাকা, স্বর্ণালংকার লুট শেষে গৃহকর্ত্রীকে উপর্যপুরী ধর্ষণ করে। কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় চোরচক্রের সদস্যরা। গত মঙ্গলবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে ভারতে অবস্থানরত নুর আলম গাজীর বাড়িতে দুর্ধর্ষ চুরি ও ধর্...
স্টাফ রিপোর্টার: নবীগঞ্জের প্রতারক আরজুকে ধরিয়ে দিন। সে অবলা নারীদের বিয়ে করে বিদেশ পাঠিয়ে দিয়ে দালাল চক্রের মাধ্যমে কাচা পয়সা কামাই করে আসছে বলে অভিযোগ পাওয় গেছে। অভিযোগ জানাযায়, বিয়ের পর আরজু তার স্ত্রীকে বিদেশে কাজ কাম করিয়ে টাকা পয়সা নেয়। এবং যখনই নারী গুলো কাজ কর্মে অক্ষম হয় তাদেরকে দেশে ফিরিয়ে এনে শারিরীক নির্যাতন করে যত টাকা পয়সা হাতিয়ে নেয়। পরে তাদেরকে ছেড়ে অন্য মেয়ের খুঁজে স্থান বদল করে আত্ম গোপনে চলে যায়। এমন এক প্রতারণার শিকার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাও গ্রামের ম...
আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী উত্তরপাড়া এলাকায় শফিকুল নামে এক ব্যক্তির বাড়িতে ২১, আগস্ট শুক্রবার,অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও একাধিক ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডসহ আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটেরপাশাপাশি বিপুলসংখ্যক ভুয়া এনআইডি কার্ড পাওয়া গেছে বলে জানা গেছে। একই ব্যক্তির বাড়িতে এতগুলো ভুয়া এনআইডি কার...