জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখলো সরকার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

 

উছমান গনী মাহিম স্টাফ রিপোর্টারঃ 

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)-এর আলোকে এপ্রিল ২০২৬ মাসের জন্য জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। তবে নতুন এই নির্ধারণ অনুযায়ী বিদ্যমান মূল্যই বহাল রাখা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (অপারেশন-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ভোক্তা পর্যায়ে ডিজেলের মূল্য ১০০.০০ টাকা/লিটার, অকটেন ১২০.০০ টাকা/লিটার, পেট্রোল ১১৬.০০ টাকা/লিটার এবং কেরোসিন ১১২.০০ টাকা/লিটার অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই মূল্য আগামী ০১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে কার্যকর থাকবে।
উক্ত নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত