২৬ মার্চ 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত।
নিউজ ডেস্ক:
মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর আয়োজনে ২৬ মার্চ 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক, সৈয়দা নুরমহল আশরাফী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মেনহাজুল আলম পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধাগনের দেশপ্রেম ও আত্মত্যাগের কারণে আমরা স্বাধীন ভূখন্ড পেয়েছি ও স্বাধীন জাতি হিসেবে বিশ্বে মাথা উচু করে দাড়াতে পেরেছি। তাদের অবদানে আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি এবং নিজেদের পরিচয় খুঁজে পেয়েছি। স্বাধীনতার আহ্বানে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ যেভাবে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন, সেই দেশপ্রেম ও অনুপ্রেরণা ধারণ করেই বর্তমান প্রজন্ম দেশ গঠনে সামনে এগিয়ে যাবে।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, শেষে পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন মানু, আহবায়ক-জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।