স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের পুষ্পস্তবক অর্পণ

বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের পুষ্পস্তবক অর্পণ

 

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া , নারায়ণগঞ্জ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে নগরীর চাষাড়া এলাকায় অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি)গণ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

এছাড়াও দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত