ভোট গণনা শুরু, ঘরে বসেই জানুন ফলাফল

অনলাইন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা; সবার দৃষ্টি চূড়ান্ত ফলাফলের দিকে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন, তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

নির্বাচনের ফল দ্রুত জানাতে নির্বাচন কমিশন চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ। এ অ্যাপের মাধ্যমে ভোটাররা রিয়েল-টাইম ফলাফলসহ বিভিন্ন নির্বাচনী তথ্য সহজেই জানতে পারবেন।

অ্যাপটি যেভাবে ব্যবহার করবেন

ডাউনলোড ও ইনস্টল:

অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে সার্চ করে ডাউনলোড করা যাবে। ইনস্টল সম্পন্ন হলে অ্যাপটি খুলে ব্যবহার শুরু করা যাবে।

লগইন (ঐচ্ছিক):

সাধারণভাবে ফলাফল দেখতে লগইনের প্রয়োজন নেই। তবে ব্যক্তিগত ভোটার তথ্য বা ইভিএম-সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে লগইন করতে হবে।

নির্বাচন ও কেন্দ্র নির্বাচন:

হোম স্ক্রিন থেকে ‘Election Results’ অপশনে প্রবেশ করে নির্বাচনের ধরন (জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন) এবং নির্দিষ্ট জেলা বা ওয়ার্ড নির্বাচন করতে হবে।

লাইভ ফলাফল দেখা:

প্রতিটি কেন্দ্রের ভোট গণনা শেষ হলেই ফলাফল সরাসরি অ্যাপে আপলোড হবে। সেখানে প্রার্থী বা দলভিত্তিক ভোটের সংখ্যা, ব্যবধান ও শতাংশ দেখা যাবে।

গ্রাফ ও চার্টে উপস্থাপন:

ফলাফল গ্রাফ ও চার্টের মাধ্যমে উপস্থাপন করা হবে, যাতে প্রার্থী বা দলের অবস্থান সহজেই বোঝা যায়।

এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ভোটের ফলাফলের প্রতিটি ধাপ লাইভ অনুসরণ করা সম্ভব হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত