ভোটে অনিয়মের ২১ অভিযোগ এনসিপির

নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভোটে অনিয়মের ২১ অভিযোগ এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কেন্দ্র দখলসহ মোট ২১টি অনিয়মের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে এনসিপির প্রার্থী ও সমর্থকদের ওপর সহিংসতা চালানো হয়েছে। পাশাপাশি একাধিক ভোটকেন্দ্রে কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা, একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়াসহ নানা ধরনের নির্বাচনী অনিয়মের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত