রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার ২ মোটরসাইকেল

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাই কাজে ব্যবহৃত ও ছিনতাইকৃত দুটি মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) হারুনুর রশিদের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গত ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে। অভিযানটি রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢালে পাকা সড়কে পরিচালিত হয়।

এ সময় রিফাত (২৪) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। সে রূপগঞ্জ থানার দক্ষিণবাগ এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোবারক ভূইয়া।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল (রেজি: ঢাকা মেট্রো-ল-৫৯-৯৩২৬) এবং ভিকটিমের ছিনতাইকৃত একটি সুজুকি মনোটন মোটরসাইকেল (রেজি: ঢাকা মেট্রো-ল-৭১-৩২২৯) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেল দুটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আরও দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত