সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ দুষ্কৃতিকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

 

নিজস্ব প্রতিবেদক

 

 

চাপাতি ও সুইচ গিয়ার উদ্ধার; ভোররাতে পুলিশের অভিযানে আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার দিবাগত রাত আনুমানিক ৪টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার একটি আভিযানিক দল থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর চৌরাস্তা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় আসামিদের কাছ থেকে একটি ধারালো চাপাতি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শাহাবুদ্দিন হাওলাদার (৪০) এবং মোঃ নূরুল আমিন (৩২)। জিজ্ঞাসাবাদে তারা তাদের পরিচয় প্রকাশ করে।

 

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং ওই সময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত