আগামীকালের মেলা ঘিরে সর্বশেষ প্রস্তুতি পর্যবেক্ষণ; সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা
আগামীকাল অনুষ্ঠিতব্য কৃষি মেলাকে সামনে রেখে টাঙ্গাইল পৌর উদ্যানে সর্বশেষ প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য।
সোমবার (১৩ এপ্রিল) তারা মেলার ভেন্যু পরিদর্শন করে বিভিন্ন স্টল, প্রদর্শনী এলাকা এবং সার্বিক আয়োজনের অগ্রগতি ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং আয়োজনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং আগত দর্শনার্থীদের জন্য নিরাপত্তা, শৃঙ্খলা ও সেবার মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, কৃষি মেলার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, উদ্ভাবনী উদ্যোগ এবং কৃষকদের সাফল্য তুলে ধরা হবে, যা কৃষি খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।