ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহীববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) সরফুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গত ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করে। অভিযানটি সোনারগাঁ থানাধীন মামরকপুর এলাকায় আসামির বসতঘরের পাশের সড়কে পরিচালিত হয়।
এ সময় মাসুদ রানা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মামরকপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মৃত দাঁইয়ান।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।