এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ হাফিজুর রহমান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। সে শ্রীবরদী পৌরসভার খামারিয়া পাড়ার মো: এনামুল হক ওরফে মিন্টুর ছেলে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে তার নামে মাদক মামলা দিয়ে শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী পৌর শহরের খামারিয়া পাড়ার এনামুল হক ওরফে মিন্টুর ছেলে হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। গত ২১ এপ্রিল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কেকের চর ইউনিয়নের লংগরপাড়া গ্রামের ফারুক মেম্বারের বাড়ির পশ্চিম পাশে ব্রীজের উপর থেকে ১০ পিছ ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানে খামারিয়া পাড়ার মাদক ব্যবসায়ী হাফিজুরকে ১০ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। বুধবার দুপুরে মাদক মামলায় তাকে শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি , মোবাইল : ০১৭২০-৩৬৫৪৬৩, তারিখ : ২২-৪-২০২৬ খ্রী:।