এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি :
"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ " এ প্রতিপাদ্যকে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে শ্রীবরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৬ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।
পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। মেডিক্যাল টেকনোলজিস্ট ল্যাব মো: মাহবুবুল আলম শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহিম দুলাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো : মাহমুদুল হাসান, প্রেসক্লাব শ্রীবরদী'র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমূখ। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাক্তার শবনম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, এসআই মোরশেদ প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, উপসহকারি মেডিক্যাল অফিসার আসাদুল ইসলাম, নার্সিং সুপার ভাইজার রহিমা বেগম, নার্সিং ইনচার্জ শারমিন আলমসহ হাসপাতালে কর্মরত চিকিৎসকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।