বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডি পট্টি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিস টেপেনডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত।

ডিবি পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বেহুলা (৩৬), মোছা. বিথী (৩৫) এবং রাব্বি হাসান (২২)-কে আটক করা হয়। অভিযানের সময় তাদের হেফাজত থেকে দুই হাজার পিস টেপেনডাডল ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার বেহুলা মৃত গনি শেখের মেয়ে এবং বিথী ফারুক মিয়ার স্ত্রী। তারা উভয়েই বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডি পট্টি এলাকার বাসিন্দা। অপরদিকে রাব্বি হাসান গাবতলী উপজেলার দাড়াইল বাজার এলাকার আব্দুর রহিমের ছেলে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, বেহুলার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত ১০টিসহ মোট ১৫টি মামলা রয়েছে। এছাড়া বিথীর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার পর তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত