সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

দৈনিক বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

বুধবার (২২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আরিফুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

 

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ নবী হোসেন (২৩)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

 

অভিযানকালে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত