বৈষম্যবিরোধী একাধিক হত্যা মামলার পলাতক আসামি সিরাজ মন্ডল গ্রেফতার

দৈনিক বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

নিউজ ডেস্ক:

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের সার্বিক তত্ত্বাবধানে থানার একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৩ এপ্রিল ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী একাধিক মামলার পলাতক আসামি সিরাজ মন্ডল (৫৫)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সিরাজ মন্ডল সাবেক কাউন্সিলর (৬নং ওয়ার্ড) এবং বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান হিসেবে পরিচিত। তার পিতার নাম মৃত লাল মিয়া। তিনি এসও মন্ডলপাড়া, গোদনাইল, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জের বাসিন্দা।

উল্লেখ্য, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ০৮টি হত্যা মামলাসহ অন্যান্য ধারায় ০১টি মামলা রয়েছে, সর্বমোট ০৯টি মামলা বিচারাধীন রয়েছে।

আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত