ডেমরা ও সিরাজদিখানে র‍্যাব-১০’র পৃথক অভিযানে গ্রেনেড ও বিদেশি অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

 


নিজস্ব প্রতিবেদকঃ


রাজধানীর ডেমরা ও মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় পৃথক দুইটি অভিযানে গ্রেনেড, বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

র‍্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এ সফলতা অর্জিত হয়েছে।
প্রথম অভিযানে, ২২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস দল ডেমরা থানাধীন ডেমরা ঘাট সংলগ্ন এলাকায় টহল চলাকালে পরিত্যক্ত অবস্থায় ২টি গ্রেনেড উদ্ধার করে।

অপরদিকে, ২৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার নিমতলা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে তারা “জিরো টলারেন্স” নীতিতে কাজ করছে এবং আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবলের মাধ্যমে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত