র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১-এর অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক


নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১-এর অভিযানে কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১১ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অদ্যাবধি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৩০ জন চাঞ্চল্যকর অপরাধী, ৪ জন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, ২৩৭ জন হত্যা মামলার আসামি, ১৪৭ জন ধর্ষণ মামলার আসামি এবং ৫৮ জন অস্ত্র মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১৮৫টি অস্ত্র ও ১ হাজার ৫৫৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৭৩৬ জনের বেশি মাদক কারবারিকে গ্রেফতার করে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বাহিনীটি।

র‌্যাবের তথ্যমতে, গত ১৩ জুন ২০২৬ রাতের দিকে র‌্যাব-১১-এর সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা-এর আওতাধীন দ্বিতীয় মুরাদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কবরী আক্তার (৩২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত কবরী আক্তার কুমিল্লার দ্বিতীয় মুরাদপুর এলাকার বাসিন্দা এবং রুবেল মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন বলে র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

র‌্যাব-১১ জানিয়েছে, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত