রূপগঞ্জে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযানে ১৪ বোতল ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

 

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে ১৪ বোতল ফেন্সিডিলসহ ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গোলাকান্দাইল ইউনিয়নের চিহ্নিত মাদক স্পট ও মাদক ব্যবসায়ীদের বিভিন্ন আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় পরিচালিত এ যৌথ অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন, ভুলতা ফাঁড়ির ইনচার্জ রঞ্জু সরকার এবং র‍্যাবের উপ-পরিচালক মো. শাহীন।

 

অভিযানের সময় গোলাকান্দাইল গ্রামের কুখ্যাত মাদক ডিলার দেলোয়ার ও মুন্নির বাড়িসহ বিভিন্ন মাদক বিক্রয়কেন্দ্রে তল্লাশি চালানো হয়। এ সময় ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত