সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

 

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে ১১ জুন রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিং এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মো. হাফিজ শেখ (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বের একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

 

আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত