জাজিরা থানায় ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর:

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন ২০২৬ তারিখ বিকেল ৪টা ১০ মিনিটে জাজিরা থানাধীন মুলনা ইউনিয়নের গজনাইপুর এলাকার চার রাস্তার মোড়ে দুলাল ফকিরের মুদি দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাজিরা থানা পুলিশের একটি চৌকস দল।

 

অভিযানকালে দুই ব্যক্তির হেফাজত থেকে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে একজনের কাছ থেকে ৭ পিস এবং অপরজনের কাছ থেকে ৩ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট অপরাধে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাসুম খালাসী (৩৩), পিতা-মৃত আনসার খালাসী, গ্রাম-পশ্চিম ছাব্বিশপাড়া (০২ নম্বর ওয়ার্ড) এবং মো. তারা মিয়া (৩০), পিতা-মৃত হোসেন খা, গ্রাম-ছাব্বিশপাড়া। উভয়ের বাড়ি জাজিরা থানা এলাকায়।

 

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় জাজিরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-৯, তারিখ: ০৮ জুন ২০২৬) দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত