নারায়ণগঞ্জ সদরে ২০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নারায়ণগঞ্জ সদর মডেল থানা।
ছবি: নারায়ণগঞ্জ সদর মডেল থানা।


নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান-এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুন ২০২৬ রাত ১১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পাইকপাড়া এলাকার ৮৬ নম্বর শাহসুজা রোডসংলগ্ন আক্কাস আলীর বাড়ির পশ্চিম পাশের গলিতে অভিযান চালানো হয়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. নূরে আলম রবিন (৩৭), মো. দোলন হোসেন (৪৭) ও ইমাম হোসেন হৃদয় (২৬)।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মোট ২০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত নূরে আলম রবিনের বিরুদ্ধে আটটি, দোলন হোসেনের বিরুদ্ধে একটি এবং ইমাম হোসেন হৃদয়ের বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত