রূপগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) সাইফুল ইসলাম খানের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি আভিযানিক দল গত ১৫ জুন দিবাগত রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে গ্রেফতার করা হয় মো. রাসেল মিয়া (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দেহোন্দা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

 

এ সময় তার কাছ থেকে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত