ফতুল্লায় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক


নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি ধারালো কাঁচি উদ্ধারসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি অভিযানিক দল ১৩ জুন রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মাসদাইর গুদারাঘাট ও পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. মনির হোসেন ওরফে ফাইটার মনির (৩৮), মো. নাঈম (৩০) এবং মো. মাসুম (২৪) নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং একটি ধারালো কাঁচি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত