নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের মাঠ পর্যায়ের ৩য় দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

 

“সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (২৩ এপ্রিল ২০২৬ খ্রিঃ) সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের যাচাইকরণ পরীক্ষা শুরু হয়।

 

নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এআইজি (ইন্সপেকশন-২) নিশাত এ্যঞ্জেলা। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

৩য় দিনের পরীক্ষায় প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে ছেলেদের ১৬০০ মিটার দৌড়, মেয়েদের ১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

 

পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৯ মে ২০২৬ খ্রিঃ অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিতে হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত