এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ এক ইউপি মেম্বার ও তার স্ত্রীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ।
গত ২০ এপ্রিল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুলতান আহমেদের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে শ্রীবরদীর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন লতা ডাক্তারের বাসা থেকে তাকে ও তার স্ত্রীকে আটক করেছে।
শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারী ওয়ার্ডের মেম্বার মো: রেজাউল করিম (৫২) ও তার স্ত্রী মোছা: শিরিনা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন।
গত ২০ এপ্রিল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুলতান আহমেদের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে শ্রীবরদীর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন লতা ডাক্তারের বাসা থেকে তাকে ও তার স্ত্রীকে আটক করেছে। এসময় তারবসত ঘর থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারীতে। সে উক্ত গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। মাদক ব্যবসায়ী রেজাউল করিম মেম্বার সাতানী শ্রীবরদীর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন লতা ডাক্তারের বাসায় ভারাটিয়া হিসেবে বসবাস করতেন। এই বাসা থেকেই স্ত্রীকে নিয়ে গোপনে ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছিলেন।
শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রীবরদী সদর ইউনিয়নের ইউপি মেম্বার রেজাউল করিম ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত গোপনে ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছেন। গতকাল সোমবার তাকে ২০ পিছ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে তাকে ও তার স্ত্রীকে শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি , মোবাইল : ০১৭২০- ৩৬৫৪৬৩, তারিখ : ২১-৪-২০২৬ খ্রী:।