নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ‘ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ‘ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ ইউসুফ আলী।

 

অনুষ্ঠানে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও কৃতী আলোকচিত্রীদের মাঝে পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

 

আয়োজকরা জানান, ফটোগ্রাফির মাধ্যমে নওগাঁর প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রার বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি প্রতিভাবান আলোকচিত্রীদের উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

 

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, আলোকচিত্রী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত