নেত্রকোনায় দিনভর ব্যস্ত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, কল্যাণ সভা ও বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নেত্রকোনা জেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মহোদয়। রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) জেলা পুলিশের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

দিনের শুরুতে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের অংশগ্রহণে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন রেঞ্জ ডিআইজি। পুলিশ সুপার, নেত্রকোনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমষ্টিগত দাবি-দাওয়া ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। পরে এসব বিষয় বাস্তবায়ন ও সমাধানের লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

এরপর পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন ডিআইজি। এ সময় তিনি বলেন, মানুষের দৈনন্দিন জীবনে গাছের অবদান অপরিসীম। খাদ্য, বিশুদ্ধ অক্সিজেন, ছায়া ও কাঠসহ নানা প্রয়োজন পূরণে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু মানুষ নয়, অসংখ্য প্রাণীর জীবনও গাছের ওপর নির্ভরশীল। তাই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।

 

তিনি নিজের ছাত্রজীবন থেকেই গাছ লাগানোর অভ্যাসের কথা তুলে ধরে শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও তা সংরক্ষণের অঙ্গীকার করার আহ্বান জানান।

 

পরবর্তীতে রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়, নেত্রকোনায় জেলার মানচিত্রের মনুমেন্টের ফলক উন্মোচন করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে একটি ফুলের চারা রোপণ করেন তিনি।

 

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত