হরগঙ্গা কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

হরগঙ্গা কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
সরকারি হরগঙ্গা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি, রবিবার, নিরবচ্ছিন্ন ও আনন্দময় পরিবেশে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন (Phycology) এবং প্রশ্নোত্তর পর্ব (পরীক্ষা)-২০২৬ অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু আহমদ আহসান কবিরের সক্রিয় সহযোগিতা ও দিকনির্দেশনায় এবং সহযোগী অধ্যাপক শারমিন সুলতানার তত্ত্বাবধানে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উপস্থাপন, প্রশ্নোত্তর পর্ব পরিচালনা ও মূল্যায়ন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিটে এ কার্যক্রম সম্পন্ন হয়।

শিক্ষার্থীদের আরও উৎসাহিত করতে অনুষ্ঠানে চকলেট বিতরণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে নিজেদের উপস্থাপন দক্ষতা আরও উন্নত করার লক্ষ্যে আলোকচিত্র ও ভিডিও ধারণ করা হয়, যেখানে কম্পিউটার অপারেটর নাজমুন নাহারের সহযোগিতা নেওয়া হয়।

এছাড়া শিক্ষার্থীদের রেইনফোর্সমেন্ট হিসেবে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত গ্রুপের উপস্থাপকের জন্য পূর্বঘোষিত প্রণোদনা উপহার প্রদানের বিষয়টি জানানো হয়। উক্ত প্রণোদনা উপহার পরবর্তী শ্রেণি কার্যক্রমের সময় প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা উল্লেখ 

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত