নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক–অভিভাবক মতবিনিময় সভা

দৈনিক বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া:

শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষা পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ-এ শিক্ষক–অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মাহমুদুল হাসান ভূঁইয়া।

সভায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অভিভাবকরা তাদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আধুনিক ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

প্রাণবন্ত আলোচনা ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত