বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, লিগ্যাল নোটিস পাঠালেন মাহদী হাসান

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, লিগ্যাল নোটিস পাঠালেন মাহদী হাসান

হবিগঞ্জ প্রতিনিধি:
ব্রিটিশ গণমাধ্যম BBC News Bangla–র বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদী হাসান।
নোটিসে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে।

মাহদী হাসান জানান, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদনে তার কাছে প্রায় ৪০ লাখ টাকার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি থাকার তথ্য প্রকাশ করা হয়। তিনি দাবি করেন, প্রতিবেদনে উল্লেখ করা তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তার অভিযোগ, যথাযথ যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রকাশের ফলে তার ব্যক্তি ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তিনি বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
মাহদীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির এ লিগ্যাল নোটিস পাঠিয়েছেন। নোটিসটি বিবিসির মহাপরিচালক এবং বিবিসি বাংলার প্রধান সম্পাদক বরাবর পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত