বাউফল থানা অফিসে গণসংযোগ ও খোলামেলা আলোচনা।

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

বাউফল থানা অফিসে গণসংযোগ ও খোলামেলা আলোচনা।

খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
 বাউফলের গণমানুষের নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ শুকরিয়া সমাবেশের পূর্বে বাউফল থানা অফিসে স্থানীয় জনতার সঙ্গে এক খোলামেলা আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম ও চলমান সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শায়েখ জামাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যাত্রাবাড়ীর সম্মানিত সভাপতি এবং যাত্রাবাড়ী থানা যুব জামায়াতের সভাপতি মোঃ আব্দুল হাই রাজু।

সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং নেতৃবৃন্দ তা মনোযোগ সহকারে শোনেন। বক্তারা পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে এলাকার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত