ঢাকাসহ ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ

দৈনিক বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ

মোঃ রায়হান আহাম্মেদঃ
ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৬: সরকার ঢাকাসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রশাসক দায়িত্ব পালন করবেন। তারা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের সব ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন।
যেসব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো—
১) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন — মোঃ আব্দুস সালাম
২) ঢাকা উত্তর সিটি করপোরেশন — মোঃ শফিকুল ইসলাম খান
৩) খুলনা সিটি করপোরেশন — নজরুল ইসলাম মঞ্জু
৪) সিলেট সিটি করপোরেশন — আব্দুল কাইয়ুম চৌধুরী
৫) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন — মোঃ সখাওয়াত হোসেন খান
৬) গাজীপুর সিটি করপোরেশন — মোঃ শওকত হোসেন সরকার/সরকার।

সরকারি সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা ও নাগরিক সেবা অব্যাহত রাখার স্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত