১০ টি শর্টগানের কার্তুজ ও ৯ টি টিআর গ্যাস সেল উদ্ধার করেছে র্যাব-১০।
র্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল *অদ্য ৩১/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময়* গোপন সংবাদের ভিত্তিতে *ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন করিমপুর এলাকায়* জনৈক রইচ উদ্দিন মুন্সী (৫১) এর পোল্ট্রি ফার্মের পশ্চিম পাশে কানাইপুর টু চাঁদপুর গামী পাঁকা রাস্তার পার্শ্বে কলাবাগান হতে *পরিত্যক্ত অবস্থায় ১০ টি শর্টগানের কার্তুজ ও ০৯ টি টিআর গ্যাস সেল* উদ্ধার করে। উদ্ধারকৃত শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। র্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।