সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর দুই শাখা–মাহারাম ও শান্তিপুর নদী থেকে গত ১১ মাসে ৫০ কোটি টাকারও বেশি মূল্যের বালু অবৈধভাবে তুলে বিক্রি করার অভিযোগ উঠেছে। ইজারাবিহীন এই দুই নদী থেকে লাগাতার বালু তোলায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নদীর তীরবর্তী এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী দুটি ইজারাভুক্ত না হওয়া সত্ত্বেও একটি প্রভাবশালী চক্র দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন করে আশপাশের এলাকায় স্তূপ করে রাখছে। এতে নদী তীরবর্তী বসতবাড়িগুলো ভাঙনের চরম ঝুঁকিতে পড়েছে। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে কিছু নৌকা ও শ্রমিক আটক করলেও মূল কারবারিরা সব সময় অধরাই থেকে যাচ্ছে। গত দুই মাস ধরে বড় ধরনের কোনো অভিযান না হওয়ায় বালুখেকো চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। এমনকি শান্তিপুর নদী থেকে তোলা অবৈধ বালু এনে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনেও স্তূপ করে রাখা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার সকালে ইউএনও মো. মেহেদী হাসান মানিক অভিযান চালিয়ে সেই বালু জব্দ করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ ও যুবদল নেতা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর ও মাহারাম নদীতে বালু উত্তোলনের মহোৎসব চলছে। সংগৃহীত বালু ট্রলারে করে মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জসহ বিভিন্ন এলাকায় পাচার করা হয়। প্রশাসনের নাকের ডগায় ইউএনও কার্যালয়ের সামনে জব্দ হওয়া বালুর খবরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া বলেন, প্রশাসনের পক্ষ থেকে নদী দুটি থেকে বালু তোলা বন্ধে আলোচনা, কমিটি গঠন ও বাঁশের বেড়া দেওয়া হলেও প্রভাবশালী চক্রকে রোখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক জানান, প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সামিনুর ইসলাম, নীলফামারী প্রতিনিধি: দীর্ঘদিনের অচলায়তন ভেঙে নীলফামারীর জলঢাকা উপজেলা সমাজসেবা কার্যালয় এখন স্বচ্ছতা ও সেবার মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামানের যোগদানের পর থেকে অফিসটিতে আমূল পরিবর্তন এসেছে। দালালমুক্ত পরিবেশ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণত সরকারি অফিসগুলোতে বিভিন্ন সেবা পেতে গেলে দালাল বা হয়রানির অভিযোগ প্রায়ই শোনা যায়। ব...
হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে তেমনি দীর্ঘদিনের পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের স্ত্রীর দায়ের করা মিথ্যা,ধর্ষণ প্রচেষ্টা মামলা থেকে রেহাই পেতে নিজের স্কুল পড়ুয়া মেয়েকে দিয়ে পাল্টা ভাই, ভাইবৌ ও প্রেমিক সহ ৬ জনের বিরুদ্ধে মিথ্যা,অপহরণ ও ধর্ষণ মামলা। তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় থানা পুলিশ, পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদির ২য় নারাজির প্রেক্ষিতে আদালতের নির্দেশে তৃতীয় দফায় তদন্তের গ্যাড...
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার সিও অফিস সংলগ্ন 'কামাল কম্পিউটার ও স্টাম্প ভেন্ডার' নামক একটি দোকানে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ১১ জুলাই গভীর রাতে চোর চক্র দোকানের সাটারের কয়রা কেটে ভেতরে প্রবেশ করে নগদ প্রায় ৩,০০,০০০/- (তিন লাখ) টাকা লুটে নেয়। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান মালিক মোঃ কামাল হোসেন ও তার কর্মচারীরা। ১২ জুলাই সকালে তিনি তার সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে দোকানটির সামনে দিয়ে যাওয়ার সময় সাটার কিছুটা ফা...
জেলা প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা) পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ঘোষপাড়া এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) ভুক্তভোগীর বাবা ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়। এজাহার অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর প্রতিবেশী ও আত্মীয় হওয়ায়...
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক ও সাহসী অভিযানে ছিনতাইকারীদের কবল থেকে একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অটোরিকশার কিশোর চালককে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, টেকনাফ উপজেলার একটি এলাকায় জীবিকার তাগিদে অটোরিকশা চালানো এক কিশোরকে লক্ষ্য করে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র পরিকল্পিতভাবে তার অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে বি...