রূপগঞ্জ থানায় পুলিশ আক্রান্ত মামলায় ৭ আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

দৈনিক বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

রূপগঞ্জ থানায় পুলিশ আক্রান্ত মামলায় ৭ আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

 

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ

রূপগঞ্জ থানার পুলিশ আক্রান্ত ও সরকারি কাজে বাধা প্রদানের একটি মামলায় ৭ জন আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সহযোগিতায়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ০৫ মে ২০২৬ খ্রিঃ রূপগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মোঃ মেহেদী ইসলাম ও অফিসার ইনচার্জ এ.আইচ. এম সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম অস্ত্র আইনের মামলার পলাতক আসামি মোঃ শামীম মিয়া (৪০)-কে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তবে ফেরার পথে প্রায় ১৫০–২০০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ পুলিশ টিমের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।

 

এ ঘটনায় সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং পুলিশ সদস্যরা আহত হন। পরে এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা (নং-১৩, তারিখ: ০৫/০৫/২০২৬) দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।

 

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় তদন্তে জানা যায়, মামলার এজাহারনামীয় আসামিরা কক্সবাজারে অবস্থান করছে। এরপর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) ফাহিমের রিকুইজিশনের ভিত্তিতে র‌্যাব-১৫ কক্সবাজারে অভিযান পরিচালনা করে।

 

গত ০৯ মে ২০২৬ দিবাগত রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় কক্সবাজার জেলার একটি আবাসিক হোটেল থেকে ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—

১। মোঃ শামীম মিয়া (৪০)

২। আব্দুল করিম (৩৫)

৩। মোঃ রুবেল (৩৩)

৪। মানিক হোসেন (৪৪)

৫। মোঃ আবুল (৪৮)

৬। মাসুদ (৩৮)

৭। মোঃ খালেদ হোসেন (৪৪)

 

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত