বন্দর ২১ নাং ওয়ার্ডের ১৫টি স্পটে জমে উঠেছে মাদক ব্যবসা
বন্দর প্রতিনিধি:
বন্দরে ২১নং ওয়ার্ডে বিভিন্ন পাড়া মহল্লার প্রায় ১৫টি স্পটে মাদক ব্যবসা বেশ জমে উঠেছে। উল্লেখিত ওয়ার্ডের চিহ্নিত মাদক সম্রাট ফেন্সিডিল ব্যবসায়ী রাসেল রানা ওরফে ফেন্সি রাসেলসহ শীর্ষ একাধিক মাদক ব্যবসায়ীরা উল্লেখিত ওয়ার্ডের শাহীমসজিদ, দত্তবাড়ী, হাফেজীবাগ কলোনী, শাহীমসজিদ খালপাড়, ছালেহনগর, বাংলাদেশ পাড়া, বাড়ৈইপাড়া, রুপালী আবাসিক এলাকা, সোনাকান্দা এনায়েতনগর,
সোনাকান্দা কবরস্থান রোড, সোনাকান্দা নোয়াদ্দাসহ বিভিন্ন পাড়া মহল্লায় দেদারসে মাদক বিক্রির স্বর্গরাজ্যে পরিনত করেছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
উল্লেখিত এলাকায় প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছে এ সকল রমরমা মাদক ব্যবসা। প্রশাসনের বিভিন্ন সংস্থার হাতে গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা কিছু দিন জেল খেটে বিজ্ঞ আদালত হইতে জামিনে বের হয়ে কোন অদৃশ্য শক্তির বলে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ফ্লিম স্টাইলে উল্লেখিত এলাকায় দেদারসে চালিয়ে যাচ্ছে মরন নেশা মাদক। হাত বারালেই এই ওয়ার্ডে পাওয়া যাচ্ছে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন ও গাঁজাসহ নানা প্রকার মাদক দ্রব্য।
২১ নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ ২১ নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করা হলো, শাহীমসজিদ এলাকার ফেন্সি রাসেল ওরফে পল্লী রাসেল, জনি ওরফে চেয়ারম্যান, গাঁজা ব্যবসায়ী হাবু, আনোয়ার, অলি, চান্দু, ছালেনগর এলাকার নাজমা ওরফে নাজু, সমু রাজু, নাদিম, বাবু সিকদার, শাহজালাল, বাড়ইপাড়া এলাকার বোবা, জামান, রুপালী আবাসিক এলাকার মৃত আক্তার হোসেন কাইল্লা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আরিফ, শফিক, এনায়েত নগর এলাকার সামসু, দক্ষিন খালপাড় এলাকার হেরোইন ব্যবসায়ী আলআমিন, সোনাকান্দা কবরস্থান রোড এলাকার সজিব ওরফে লাউয়া সজিব, হাকিম মিয়ার ছেলে মাসুম, ছালেনহনগর এলাকার মৃত ছবির প্রধানের ছেলে মাছুম প্রধান ও তার ছেলে হৃদয় ও সোনাকান্দা এনায়েতনগর এলাকার জনী, মহসিন ওরফে মুইচ্ছা সোনাকান্দা নোযাদ্দার এলাকার কবির মিয়ার ছেলে মামুন।
স্থানীয় ওয়ার্ডবাসী জানায়, এলাকাবাসী উল্যেখিত মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা বাধা দিতে গেলে পড়তে হচ্ছে হুমকির মুখে। তারা ঘাঁটি গেড়ে নানা ধরনের মাদক বিক্রি করে যাচ্ছে। এতে ধ্বংস হয়ে যাচ্ছে যুবসমাজ, তাদের দ্রুত প্রতিকার না করা গেলে বন্দরের যুবসমাজ পুরোপুরি ধ্বংসের পথে চলে যাবে।