মৌলভীবাজারে জুয়ার আসরে অভিযান: নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

মৌলভীবাজারে জুয়ার আসরে অভিযান: নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে সদর মডেল থানার অধীন শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় শেরপুরের ঈদগাহ রোডস্থ পিয়ারা মঞ্জিলের নিচতলায়।

অভিযানের সময় তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ রাব্বানি (৪০), বাবুল মিয়া (৪০), আবুল কালাম (৪০), জুয়েল মিয়া (৪০), সাইফ উদ্দিন (৩০), লিটন (৫০) ও মকবুল মিয়া (৩৮)। তাদের সবার বাড়ি জেলার নতুনবস্তি এলাকায়।

এ সময় তাদের কাছ থেকে তিন প্যাকেট তাস, নগদ ৭ হাজার ১০০ টাকা এবং একটি মাদুর জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জুয়া খেলার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ও ৪ ধারায় মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত