সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী ও ডাকাতি প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার।

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

 

 

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক দুইটি অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী এবং ডাকাতি প্রস্তুতিকালে আরও চারজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানের অংশ হিসেবে গত ৪ মে ২০২৬ ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডের এসও মিম বিরানী হাউজের সামনে পাকা রাস্তা থেকে সাইফুল ইসলাম রানা (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। তিনি বরগুনা জেলার আমতলী থানার কালীবাড়ী সবুজবাগ এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জের কদমতলী (কলেজপাড়া) এলাকায় বসবাস করছিলেন।

 

অপরদিকে একই দিন ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করা হয়।

 

 গ্রেফতারকৃতরা হলেন— মনির হোসেন ওমর (২৮), রমজান (২৮), রিয়াজ (২৩) এবং সবুজ (৪৭)। তাদের দেহ তল্লাশি করে ২টি ছুরি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ডাকাতি প্রস্তুতির অভিযোগে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত