নারায়ণগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।


স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

গত ৩ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে সদর থানাধীন নিউ জিমখানা রেলওয়ে কলোনীর ৩নং গলিতে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির টিনসেড বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. নাসির আহম্মেদ ওরফে নাছির (৩৮), টানবাজার (রেলিবাগান) এলাকার বাসিন্দা এবং মো. হারুন (৪২), নিউ জিমখানা রেলওয়ে কলোনীর ৩নং গলির বাসিন্দা।
তাদের দেহ তল্লাশি করে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ৭ গ্রাম), যার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা, উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত