মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের নির্দেশনায় থানার একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম যথাক্রমে মো. কালু হোসেন (৪৫), পিতা– ইমান উদ্দিন এবং জহিরুল ইসলাম (৪০), পিতা– মৃত সহিদুল্লাহ বলে পরিচয় দেয়। তারা উভয়েই বিশনন্দী এলাকার বাসিন্দা।
পুলিশ তাদের হেফাজত থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।